ANT ট্রেড করুন—Anthropic স্টক এখন Exness-এ উপলভ্য

Trade ANT-cover.png

AI খাতের অন্যতম বড় একটি কোম্পানি সদ্য স্টক মার্কেটে এসেছে। আর এখন আপনি Exness-এ এটি ট্রেড করতে পারবেন।

Claude-এর নির্মাতা কোম্পানি Anthropic তারিখে স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়েছে, যার ফলে সবচেয়ে আলোচিত AI কোম্পানিগুলোর একটি মার্কেটে এসেছে। AI খাতে উদ্ভাবনের গতি বাড়ছে এবং বিনিয়োগকারীদের আগ্রহও আলোচনায় আসছে, তাই Anthropic-এর এই আত্মপ্রকাশ নজর রাখার মতো একটি ঘটনা।

ANT এর মূল্য বাড়বে বা কমবে বলে আপনি যাই আশা করুন না কেন, আপনি Exness টার্মিনাল-এ এটির মূল্যের ওঠানামা ট্রেড করতে পারবেন।

মূল বিষয়সমূহ

  1. Anthropic স্টক (ANT) এখন Exness-এ সিএফডি হিসেবে উপলভ্য। আপনি অন্তর্নিহিত শেয়ারের মালিক না হয়েই Exness টার্মিনাল-এ এটির লাইভ মূল্য অনুসরণ ও ট্রেড করতে পারবেন। 
  2. AI খাতের সংবাদের প্রভাবে এটির মূল্য পরিবর্তিত হতে পারে। মডেল প্রকাশ, এন্টারপ্রাইজ চুক্তি, কম্পিউটিং সক্ষমতা ও চিপ সরবরাহ, অন্যান্য AI ল্যাবের সঙ্গে প্রতিযোগিতা এবং নিয়ন্ত্রক বিধিমালা—সবই মার্কেটের সেন্টিমেন্টে পরিবর্তন আনতে পারে।
  3. তালিকাভুক্তির পর শুরুর দিকের ট্রেডিং বিশেষভাবে সক্রিয় হতে পারে। মার্কেট একটি স্থিতিশীল মূল্যায়ন খুঁজে বের করার চেষ্টা করার কারণে নতুন স্টকের মূল্যে বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে এবং লিকুইডিটির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেডিংয়ের সময় পরিবর্তিত হতে পারে।
  4. আপনি উভয় দিকেই ট্রেড করতে পারবেন, তবে ঝুঁকি থাকবে। মূল্য বাড়বে বলে মনে হলে ক্রয় করুন, আর কমবে বলে মনে হলে বিক্রয় করুন। সিএফডি-তে লিভারেজ ব্যবহার করা হয় এবং নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা থাকলেও আপনার জমা করা তহবিল হারানোর ঝুঁকি থেকেই যায়। 
  5. প্রথমে ডেমো অ্যাকাউন্টে আপনার পদ্ধতি পরীক্ষা করে দেখুন। কোনো অবস্থান খোলার আগে ইনস্ট্রুমেন্টের বিবরণ এবং ট্রেডিংয়ের সময়সূচী দেখে নিন। 

ট্রেডারদের কাছে Anthropic স্টক (ANT) কেন গুরুত্বপূর্ণ

Anthropic একটি শীর্ষস্থানীয় AI মডেল এবং প্রতিষ্ঠানটির প্রকাশ্য নথি ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি প্রযুক্তি খাতের ইতিহাসে অন্যতম বৃহৎ IPO-এর জন্য আবেদন করেছে। এর ব্যবসার মধ্যে রয়েছে AI মডেল তৈরি, এন্টারপ্রাইজ পর্যায়ে AI-এর ব্যবহার চালু এবং এগুলোর সহায়ক অবকাঠামো প্রদান করা।

ট্রেডারদের জন্য এর মানে হল, প্রধান প্রযুক্তি খাতের স্টক, সূচক এবং সামষ্টিক অর্থনৈতিক বিষয় দ্বারা প্রভাবিত বিভিন্ন অ্যাসেটের পাশাপাশি নজর রাখার মতো আরও একটি নতুন ইনস্ট্রুমেন্ট পাওয়া। কোম্পানির সংবাদ, আয়ের পূর্বাভাস, পণ্যসংক্রান্ত উল্লেখযোগ্য অগ্রগতি, প্রযুক্তি খাতের সামগ্রিক সেন্টিমেন্ট এবং ইকুইটি মার্কেটজুড়ে ঝুঁকি নেওয়ার প্রবণতার পরিবর্তন Anthropic স্টকের উপর প্রভাব ফেলতে পারে।

এর মানে এই নয় যে, স্টকের মূল্য কেবল একটি নির্দিষ্ট দিকেই পরিবর্তিত হবে। যেকোনো ইকুইটির মতোই, মার্কেট পরিস্থিতির উপর নির্ভর করে Anthropic স্টকের মূল্য বাড়তে বা কমতে পারে। ট্রেডারদের স্পষ্ট পরিকল্পনা, পূর্বনির্ধারিত ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভোলাটিলিটিকে প্রভাবিত করা বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে ট্রেড করা উচিত।

রিয়েল টাইমে Anthropic স্টকের (ANT) মূল্য অনুসরণ করুন

Anthropic স্টকের লাইভ মূল্য চার্ট Exness টার্মিনাল-এ উপলভ্য, যেখানে ট্রেডাররা ইন্টারঅ্যাক্টিভ চার্ট ও প্ল্যাটফর্মের বিভিন্ন টুলের মাধ্যমে মার্কেটের গতিবিধি পর্যবেক্ষণ করতে পারেন।

টার্মিনাল থেকে আপনি যা করতে পারবেন:

  • লাইভ মূল্যের পরিবর্তন ট্র্যাক করতে পারবেন
  • চার্টের প্যাটার্ন ও মার্কেটের মোমেন্টাম বিশ্লেষণ করতে পারবেন
  • টেকনিক্যাল নির্দেশক প্রয়োগ করতে পারবেন
  • মার্কেট সম্পর্কে আপনার ধারণার উপর ভিত্তি করে ক্রয় বা বিক্রয় অবস্থান খুলতে পারবেন
  • স্টপ লস ও টেক প্রফিট লেভেল নির্ধারণ করতে পারবেন

বড় কোনো ঘোষণা, ট্রেডিং সেশন এবং সংবাদ প্রকাশের সময় স্টকের মূল্য দ্রুত পরিবর্তিত হতে পারে, তাই কোনো অবস্থান খোলার আগে ইনস্ট্রুমেন্টের সর্বশেষ বিবরণ দেখে নিন।

ins-cta-stocks.png

জিরো কমিশনে স্টক ট্রেড করুন

কম লেনদেন খরচে টেক এবং ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কোম্পানিগুলোর স্টক ট্রেড করুন।*

ফ্রি ডেমো ব্যবহার করে দেখুন
*

নিয়ম ও শর্তাবলী প্রযোজ্য।

Exness-এ Anthropic স্টক (ANT) ট্রেডিং যেভাবে কাজ করে

Exness-এ কন্ট্র্যাক্ট ফর ডিফারেন্স (সিএফডি)-এর মাধ্যমে স্টক ট্রেড করা যায়। এর মাধ্যমে অন্তর্নিহিত শেয়ারের মালিক না হয়েও আপনি Anthropic স্টকের মূল্যের ওঠানামা নিয়ে ট্রেড করতে পারবেন। ক্রয় অবস্থান নেওয়ার মানে হলো মূল্য বাড়ার প্রত্যাশা করা, আর বিক্রয় অবস্থান নেওয়ার মানে হলো মূল্য কমার প্রত্যাশা করা। লাভ বা ক্ষতি নির্ভর করে অবস্থান খোলা ও বন্ধ করার মূল্যের পার্থক্যের উপর এবং মার্জিনের প্রয়োজনীয়তা, স্প্রেড ও ট্রেডিংয়ের সময় ইনস্ট্রুমেন্টভেদে ভিন্ন হতে পারে। এটি আপনাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে নমনীয়তা দেয়। তবে সিএফডি হলো লিভারেজযুক্ত পণ্য, যা সম্ভাব্য লাভ ও সম্ভাব্য ক্ষতি উভয়ই বাড়িয়ে দিতে পারে। 

আপনি যে মূল্যে ট্রেড করতে পারবেন, কার্যকরীকরণের ধরন সেটিকেও প্রভাবিত করে। স্টকের ক্ষেত্রে, প্রো অ্যাকাউন্টে তাৎক্ষণিক কার্যকরীকরণ ব্যবহার করা হয়, যা আপনার অনুরোধ করা বা অনুমোদিত মূল্যে ট্রেড খোলে; তা সম্ভব না হলে ট্রেড খোলে না। স্ট্যান্ডার্ড, জিরো ও র স্প্রেড অ্যাকাউন্টে মার্কেটের কার্যকরীকরণ ব্যবহার করা হয়, যা বর্তমানে উপলভ্য মূল্যে ট্রেড খোলে। Exness-এ অর্ডার কার্যকরীকরণ কীভাবে কাজ করে তা দেখুন। 

কোন বিষয়গুলো Anthropic স্টকের (ANT) মূল্য পরিবর্তন করতে পারে?

মার্কেটের বেশ কিছু প্রভাবক Anthropic-এর স্টকের মূল্যকে প্রভাবিত করতে পারে।

  • কোম্পানি ও খাত-সংশ্লিষ্ট খবরাখবর। মডেল প্রকাশ ও বেঞ্চমার্কের ফলাফল, এন্টারপ্রাইজ ও API চুক্তি অর্জন এবং কম্পিউটিং সক্ষমতা ও চিপ সরবরাহের অগ্রগতি ট্রেডারদের সেন্টিমেন্টকে প্রভাবিত করতে পারে। অন্যান্য AI ল্যাবের প্রতিযোগিতামূলক পদক্ষেপ, AI-এর নিরাপত্তা বা নিয়ন্ত্রক বিধিমালার পরিবর্তনও ভোলাটিলিটি তৈরি করতে পারে।

Exness-এর ফিন্যান্সিয়াল মার্কেটস স্ট্র্যাটেজিস্ট লিড ওয়ায়েল মাকারেমের ভাষায়:

AI খাতের দ্রুত সম্প্রসারণ নিয়ে মূল প্রশ্ন হলো, বাণিজ্যিক প্রবৃদ্ধি বিনিয়োগের এই বিশাল পরিমাণকে যৌক্তিক প্রমাণ করে কি না। Anthropic-এর আয় বৃদ্ধির ধারা দীর্ঘমেয়াদি লাভজনকতায় রূপ নিতে পারে কি না, মার্কেট তার প্রমাণ খুঁজবে। প্রতিযোগিতা, কম্পিউটিং খরচ এবং ব্যবহার বৃদ্ধির গতি—সবকিছুই নির্ধারণ করবে কোম্পানিটি এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কি না।”

  • মার্কেটের সামগ্রিক পরিস্থিতি। প্রযুক্তি খাতের স্টকগুলো প্রায়ই সুদের হার-সংক্রান্ত প্রত্যাশা, লিকুইডিটি পরিস্থিতি, প্রবৃদ্ধি-কেন্দ্রিক কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইকুইটি মার্কেটের সেন্টিমেন্টের পরিবর্তন অনুসারে প্রতিক্রিয়া দেখায়।
  • তালিকাভুক্তির পর শুরুর দিকের ট্রেডিং। বড় কোনো তালিকাভুক্তির পর শুরুর দিকের ট্রেডিং বিশেষভাবে সক্রিয় হতে পারে। মার্কেট যখন স্টকের একটি স্থিতিশীল মূল্যায়ন নির্ধারণের চেষ্টা করে, তখন সদ্য ইস্যু করা স্টকের মূল্যে বড় ধরনের ওঠানামা দেখা দিতে পারে।
anthropic-stock-move.png

Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) ট্রেড করার বিভিন্ন টুল

Exness টার্মিনাল ট্রেডারদের এক জায়গা থেকে সহজেই স্টক সিএফডির অবস্থান বিশ্লেষণ ও পরিচালনা করার সুযোগ প্রদান করে। লাইভ চার্টের মাধ্যমে আপনি স্বল্প ও দীর্ঘমেয়াদি মূল্যের গতিবিধি অনুসরণ করতে পারবেন এবং টেকনিক্যাল নির্দেশক প্রবণতা, মোমেন্টাম ও ভোলাটিলিটি বিশ্লেষণে সহায়তা করতে পারে। স্টপ লস ও টেক প্রফিট অর্ডার ট্রেডে প্রবেশের আগেই এক্সিট পয়েন্ট নির্ধারণে সাহায্য করে এবং নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাকে অ্যাকাউন্টে থাকা তহবিলের চেয়ে বেশি অর্থ হারাতে না হয়। 

আসল তহবিল দিয়ে ট্রেড করার আগে আপনার পদ্ধতি পরীক্ষা করতে আপনি একটি ডেমো অ্যাকাউন্টও ব্যবহার করতে পারবেন। নতুন করে উপলভ্য কোনো স্টক বিভিন্ন মার্কেট সেশনে কীভাবে আচরণ করে, তা বুঝার ক্ষেত্রে এটি সহায়ক হতে পারে। 

Anthropic-এর স্টক (ANT) নিয়ে ট্রেডাররা যেভাবে পরিকল্পনা সাজাতে পারেন

বিভিন্ন ট্রেডার Anthropic স্টককে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন। স্বল্পমেয়াদী ট্রেডাররা সংবাদ, ওপেনিং সেশন এবং গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেলের কারণে সৃষ্ট ভোলাটিলিটির উপর বেশি গুরুত্ব দিতে পারেন। ট্রেন্ড ট্রেডাররা ট্রেডে প্রবেশের আগে মূল্যের গতিপ্রবাহ কোন দিকে যাচ্ছে, তা আরও স্পষ্ট হওয়ার অপেক্ষা করতে পারেন। অন্যরা মার্কেটের সামগ্রিক সেন্টিমেন্ট বুঝতে এটিকে প্রযুক্তি বা AI খাতের প্রধান স্টকগুলোর সঙ্গে তুলনা করতে পারেন।

কৌশল যা-ই হোক না কেন, ঝুঁকি ব্যবস্থাপনাই সবার আগে। দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে অবস্থানের আকার, লিভারেজ, মার্কেটের সময় নির্ধারণ এবং মূল্যে বড় গ্যাপ তৈরি হওয়ার সম্ভাবনা বিবেচনায় করুন। নেগেটিভ ব্যালেন্স সুরক্ষা আপনার ক্ষতিকে অ্যাকাউন্টে থাকা তহবিলের মধ্যে সীমিত রাখতে পারে। তবে ট্রেডে বিনিয়োগ করা অর্থ হারানোর ঝুঁকি থেকেই যায়।

কীভাবে Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) ট্রেড করা শুরু করবেন

  1. Exness টার্মিনালে লগ ইন করুন।
  2. ইনস্ট্রুমেন্টের তালিকায় Anthropic (ANT) খুঁজুন। 
  3. Anthropic স্টকের মূল্য দেখতে লাইভ চার্ট খুলুন।
  4. ইনস্ট্রুমেন্টের বিবরণ দেখে নিন।
  5. আপনার পছন্দমতো অর্ডারের আকার ও ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্ধারণ করুন।
  6. আপনার ট্রেডিং পরিকল্পনা প্রস্তুত হলে একটি অবস্থান খুলুন।
ins-cta-terminal.png

কখনোই কোনো ট্রেড হাতছাড়া করবেন না

ওয়ান-ক্লিক ট্রেডিংয়ের মাধ্যমে মার্কেটের পরিবর্তনে আরও দ্রুত প্রতিক্রিয়া জানান।

Exness টার্মিনাল ব্যবহার করে দেখুন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Anthropic স্টকের প্রতীক কী?

প্রকাশিত নথি অনুযায়ী, Anthropic-এর স্টকের প্রতীক হলো Nasdaq টিকার “ANT”। 

আমি কখন Anthropic স্টক ট্রেড করতে পারব?

আপনি এখন ইনস্ট্রুমেন্টটির ট্রেডিংয়ের সময়ে Exness-এ Anthropic স্টক সিএফডি ট্রেড করতে পারবেন। লিকুইডিটির সঙ্গে সামঞ্জস্য রেখে ট্রেডিংয়ের সময় পরিবর্তিত হতে পারে। ANT কখন খোলা থাকে, ক্লোজ-অনলি বা কোট-অনলি মোডে থাকে অথবা লেনদেনের জন্য অনুপলভ্য থাকে তা দেখতে সহায়তা কেন্দ্রের ইনস্ট্রুমেন্টের ট্রেডিংয়ের সময়সূচী নিবন্ধে গিয়ে আপনার টাইমজোন অনুযায়ী একটি সময়সূচী তৈরি করুন। এতে ঘোষিত ছুটির দিন, রক্ষণাবেক্ষণের সময় ও DST পরিবর্তন অন্তর্ভুক্ত থাকে এবং Exness-এর ট্রেডিং সার্ভার UTC+0 সময় অনুসরণ করে।

Anthropic স্টক (ANT) কি Exness-এ সিএফডি হিসেবে উপলভ্য?

হ্যাঁ, Anthropic (ANT) এখন Exness-এ সিএফডি হিসেবে উপলভ্য, তাই মার্কেটে মূল্য বাড়বে নাকি কমবে বলে আপনি মনে করছেন, তার ভিত্তিতে ক্রয় বা বিক্রয় অবস্থান খুলতে পারবেন। 

আমি কি Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) ট্রেড করতে পারব?

হ্যাঁ, আপনি Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) ট্রেড করতে পারবেন। আপনি Exness টার্মিনালে লাইভ মূল্য অনুসরণ করতে এবং ক্রয় বা বিক্রয় অবস্থান খুলতে পারবেন। 

Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) কীভাবে খুঁজে পাব?

Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) খুঁজে পেতে প্রথমে অবশ্যই লগ ইন করতে হবে, ইনস্ট্রুমেন্টের তালিকায় Anthropic খুঁজতে হবে, তারপর লাইভ মূল্য দেখতে ও ট্রেডিংয়ের শর্তাবলী যাচাই করতে চার্ট খুলতে হবে।

Anthropic স্টকের মূল্য কত?

Anthropic স্টকের কোনো নির্দিষ্ট মূল্য নেই। এই মূল্য মার্কেটই নির্ধারণ করে এবং পুরো সেশনজুড়ে তা পরিবর্তিত হয়, তাই Exness টার্মিনালের চার্টে লাইভ মূল্য দেখে নিন। ট্রেডিং শুরু হওয়ার আগে প্রদর্শিত যেকোনো মূল্যই আনুমানিক, প্রকৃত মার্কেটের মূল্য নয়।

Anthropic স্টকের (ANT) মূল্যের পূর্বাভাসকে কী কী বিষয় প্রভাবিত করে?

কেউই নির্ভরযোগ্যভাবে Anthropic স্টকের (ANT) মূল্য অনুমান করতে পারেন না এবং এটি কোনো পূর্বাভাস নয়। মডেল প্রকাশ, এন্টারপ্রাইজ চুক্তি, কম্পিউটিং সক্ষমতা ও চিপ সরবরাহ, অন্যান্য AI ল্যাবের সঙ্গে প্রতিযোগিতা, নিয়ন্ত্রক বিধিমালা এবং প্রযুক্তি খাতের সেন্টিমেন্ট মূল্যের গতিবিধিকে প্রভাবিত করতে পারে।

Exness-এ ট্রেড করার সময় আমি কি Anthropic শেয়ারের (ANT) মালিক হব?

না, Exness-এ Anthropic স্টক সিএফডি ট্রেড করার সময় আপনি মূল্যের ওঠানামা নিয়ে ট্রেড করবেন। আপনি অন্তর্নিহিত শেয়ারের মালিক হবেন না।

আমি কি Exness-এ ডেমো অ্যাকাউন্ট দিয়ে Anthropic স্টক (ANT) ট্রেড করতে পারব?

হ্যাঁ, আপনি Exness ডেমো অ্যাকাউন্ট ব্যবহার করে Anthropic স্টক (ANT) ট্রেডিং অনুশীলন করতে পারবেন, প্ল্যাটফর্মটি ঘুরে দেখতে পারবেন, লাইভ চার্ট পর্যালোচনা করতে পারবেন এবং প্রকৃত তহবিল দিয়ে ট্রেড করার আগে আপনার পদ্ধতি পরীক্ষা করতে পারবেন। 

Exness টার্মিনালে Anthropic স্টক (ANT) ট্রেড করতে আমি কোন কোন টুল ব্যবহার করতে পারব?

আপনি Exness টার্মিনালে লাইভ চার্ট, টেকনিক্যাল নির্দেশক, স্টপ লস ও টেক প্রফিট সেটিংস, ইনস্ট্রুমেন্টের বিবরণ এবং অবস্থান পরিচালনার টুল ব্যবহার করে Anthropic (ANT) স্টক সিএফডি ট্রেড করতে পারবেন।

কীভাবে Anthropic ট্রেড করবেন?

Anthropic ট্রেড করতে প্রথমে অবশ্যই Exness টার্মিনালে লগ ইন করুন, Anthropic খুঁজুন, চার্ট ও ইনস্ট্রুমেন্টের বিবরণ পর্যালোচনা করুন, আপনার অর্ডারের আকার ও ঝুঁকি নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্ধারণ করুন এবং পরিকল্পনা প্রস্তুত হলে একটি ক্রয় বা বিক্রয় অবস্থান খুলুন।

আমি কি IPO-তে শর্ট অবস্থান খুলতে পারব?

কোনো স্টকের IPO-তে ট্রেডিং শুরু হওয়ার আগে আপনি শর্ট অবস্থান খুলতে পারবেন না, তবে ট্রেডিং শুরু হলে ইনস্ট্রুমেন্টভেদে সিএফডির মাধ্যমে বিক্রয় অবস্থান খুলে মূল্য কমার উপর ট্রেড করতে পারবেন। নতুন তালিকাভুক্ত শেয়ারে শর্ট অবস্থান খোলা ঝুঁকিপূর্ণ, কারণ মূল্য যেকোনো দিকে দ্রুত পরিবর্তিত হতে পারে।

Exness-এর সুবিধাগুলো কাজে লাগিয়ে ট্রেড করুন

এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান