নাথান হালাবার সাক্ষাৎকার: সরলতা, শৃঙ্খলা ও আফ্রিকান ট্রেডার

nathan-habala-team-pro-exness-interview.jpg

নাথান হালাবা বিশ্বাস করেন যে ট্রেডিংয়ে দীর্ঘমেয়াদি উন্নতি আসে শৃঙ্খলা, সরলতা, পরিমাপিত ঝুঁকি ও বাস্তবসম্মত প্রত্যাশা থেকে। এই সাক্ষাৎকারে, ট্রেডার ও শিক্ষাবিদ ব্যাখ্যা করেছেন, কীভাবে এই নীতিগুলি তার ক্যারিয়ার ও কমিউনিটিকে রূপ দিয়েছে। 

নাথান সাত বছরেরও বেশি সময় ধরে সেশন-ভিত্তিক প্রাইস অ্যাকশন, পরিমাপিত ঝুঁকি এবং একটি নির্দিষ্ট ওয়াচলিস্টকে কেন্দ্র করে একটি পদ্ধতি গড়ে তুলেছেন। এই সাক্ষাৎকারে, Exness টিম প্রো-এর নতুন সদস্য তার শুরুর দিকের ভুল, অতিরিক্ত ট্রেডিং নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করা নিয়মসমূহ এবং কেন আফ্রিকান ট্রেডারদের নিয়ে তার দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে শিক্ষা রয়েছে, তা নিয়ে আলোচনা করেছেন। 

আপনার ট্রেডিং যাত্রা কীভাবে শুরু হয়েছিল? 

সাত বছরেরও বেশি আগে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ট্রেডিং শুরু করি। কৌতূহলই ছিল এর প্রধান কারণ। মানুষজন অনলাইন ট্রেডিং এবং আর্থিক ও ব্যক্তিগতভাবে আরও স্বাধীন হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলত এবং এটি কীভাবে কাজ করে তা বুঝতে আমি আগ্রহী ছিলাম। 

সেই সময়, আমার এলাকার অনেকেই অনলাইন ব্যবসার প্রতি সন্দিহান ছিল, তাই আমি ট্রেড করি এটা বলতেও মাঝেমধ্যে দ্বিধায় ভুগতাম। আমার তৃতীয় বা চতুর্থ বর্ষের দিকে, আমি বুঝতে পারি ট্রেড করা ক্যারিয়ার হয়ে উঠতে পারে, তবে আমাকে এর প্রতি ভিন্নভাবে আগাতে হবে। 

আপনি যখন ট্রেড করাকে ক্যারিয়ার হিসেবে নিতে শুরু করলেন, তখন কী পরিবর্তন এসেছিল? 

শুরুর দিকে, আমি খুব দ্রুত উন্নতি করতে চেয়েছিলাম। কেউ নতুন কোনো ধারণা উপস্থাপন করলেই, আমি এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে চলে যেতাম। শেষ পর্যন্ত, আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে জানতে হবে কখন ট্রেড করতে হবে, কী ট্রেড করতে হবে, কীভাবে ট্রেড করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কখন ট্রেড করা উচিত নয়। ট্রেড করাকে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার হিসেবে দেখলে শৃঙ্খলা ও ঝুঁকি ব্যবস্থাপনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 

শিক্ষা কীভাবে আপনার কাজের অংশ হয়ে উঠল?

এটি স্বাভাবিকভাবেই আমার বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি হয়েছে। লেকচারের ফাঁকে অন্য শিক্ষার্থীরা আমাকে চার্ট দেখতে দেখত। কথা ছড়িয়ে পড়ল এবং মানুষ আমাকে ট্রেডিং বোঝানোর জন্য বা আমি কী করছি তা দেখাতে বলতে লাগল। সবাইকে আলাদাভাবে শেখানো কঠিন হয়ে পড়ছিল, তাই প্রক্রিয়াটি আরও সমন্বিতভাবে চালানোর জন্য আমি একটি গ্রুপ শুরু করি। 

সেই গ্রুপটি শেষ পর্যন্ত Forex Supremes-এ রূপ নেয়, যা অনলাইন ও সরাসরি সেশন অফার করে। শিক্ষা আমার যাত্রারই একটি সম্প্রসারণ হয়ে উঠেছিল, কারণ আমি চেয়েছিলাম অন্যরা সেই ভুলগুলি এড়িয়ে চলুক যেগুলি বুঝতে আমার কয়েক বছর সময় লেগেছিল। 

আপনি কেন আপনার কনটেন্টের কেন্দ্রে মুনাফাকে রাখা এড়িয়ে চলেন? 

আমি মাঝে মাঝে ফলাফল দেখাই, কিন্তু যদি মুনাফা কাউকে অনুপ্রাণিত করার প্রথম বিষয় হয়, তাহলে সেটি অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে। আমি একটি সিদ্ধান্তের পেছনের কৌশল, শৃঙ্খলা, ঝুঁকি পরিচালনা এবং চিন্তাধারা তুলে ধরতে বেশি পছন্দ করি। আমার লক্ষ্য হলো মানুষকে অনুমান বা ঝুঁকি নেওয়ার মানসিকতা থেকে দূরে সরিয়ে সুশৃঙ্খল, সুগঠিত, দীর্ঘমেয়াদি চিন্তাধারার দিকে এগিয়ে যেতে সাহায্য করা। 

আপনার কাছে “সরলতাই লাভজনকতা”-এর অর্থ কী? 

অনেক ট্রেডার অতিরিক্ত চাপের মধ্যে পড়ে যান, কারণ তারা বিশ্বাস করেন যে তাদের আরও বেশি কিছু করতে হবে এবং তারা মার্কেটকে অহেতুক জটিল করে তোলেন। আমার বিশ্বাস, একটি সরল ও সুগঠিত পথ একজন ট্রেডারকে আরও বেশি কার্যকর করে তুলতে পারে। এই কারণেই আমি প্রায়ই বলি, “সরলতাই লাভজনকতা।” এর অর্থ এই নয় যে একটি সাধারণ সিস্টেম সবসময় অর্থ উপার্জন করে দেবে। এর মানে হলো অপ্রয়োজনীয় জটিলতা দূর করা, যাতে আপনি আপনার প্রক্রিয়াটি বুঝতে পারেন এবং ধারাবাহিকভাবে সেটি অনুসরণ করতে পারেন। 

আপনি আপনার ট্রেডিং কৌশলকে কীভাবে বর্ণনা করবেন? 

আমার পদ্ধতি মূলত সেশন-ভিত্তিক প্রাইস অ্যাকশন। লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনে আমি সবচেয়ে বেশি সক্রিয় থাকি এবং আমার বিশ্লেষণ পরিচালনার জন্য আমি দৈনিক ওপেন এবং নির্বাচিত আগ্রহের ক্ষেত্রগুলি ব্যবহার করি। টেকনিক্যাল অ্যানালাইসিস আমার প্রক্রিয়ার একটি বড় অংশ, তবে আমি ফান্ডামেন্টাল বিষয়গুলিও বিবেচনা করি, কারণ সংবাদ এবং বৃহত্তর ইভেন্টগুলি মূল্যের আচরণকে প্রভাবিত করতে পারে। 

আমি নির্দেশকের উপর অতিরিক্ত নির্ভর করার পরিবর্তে মূল্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে পছন্দ করি। আমার প্রধান ইন্স্ট্রুমেন্ট হলো Nasdaq, গোল্ড এবং বিটকয়েন। বিশ্ববিদ্যালয়ে, আমি এত বেশি Nasdaq ট্রেড করতাম যে মানুষ আমাকে “মিস্টার নাস” বলে ডাকতে শুরু করেছিল। একটি সংক্ষিপ্ত ওয়াচলিস্টও শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে: আমার পরিচিত মার্কেটগুলিতে যদি কোনো উপযুক্ত সুযোগ না থাকে, তবে আমি যত্রতত্র অন্য কোথাও সেটআপ খুঁজি না। 

ins-cta-gold-trading.png

গোল্ড ট্রেডিং শুরু করুন

ডেমো অ্যাকাউন্টে ঝুঁকি ছাড়াই গোল্ড ট্রেড করুন অথবা মার্কেটের সবচেয়ে নির্ভুল কার্যকরীকরণের সাথে লাইভ ট্রেড শুরু করুন।*

ফ্রি ডেমো ব্যবহার করে দেখুন
*

*অন্য চারটি ব্রোকারের তুলনায় XAUUSD, USOIL এবং BTC সিএফডি-এর গড় স্লিপেজ নির্দেশ করে (সেপ্টেম্বর 2024–জুলাই 2025)। স্লিপেজ ঘটতে পারে।

এমন কি কোনো নির্দিষ্ট ক্ষতি ছিল, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল? 

হ্যাঁ। 2018 সালে, ব্রেক্সিট-সম্পর্কিত ভোলাটিলিটির সময় আমি GBPUSD এবং GBPJPY-তে অবস্থান ধরে রেখেছিলাম। সেই সময়ে, সংবাদ মার্কেটে যে প্রভাব ফেলতে পারে তা আমি পুরোপুরি বুঝতাম না। মূল্য উল্লেখযোগ্যভাবে আমার বিপরীতে চলে গিয়েছিল এবং আমি অ্যাকাউন্টটি হারিয়ে ফেলি।

এটা বেদনাদায়ক ছিল, তবে এটি আমাকে গবেষণা করতে বাধ্য করেছিল যে কী কারণে এই মুভমেন্ট ঘটেছিল। আমি শিখেছিলাম যে টেকনিক্যাল অ্যানালাইসিসই পুরো চিত্র নয়: একজন ট্রেডারকে ফান্ডামেন্টাল পরিবেশ এবং বড় ইভেন্টগুলির আশেপাশে ভোলাটিলিটির সম্পর্কেও বুঝতে হবে। 

আপনি এখন ঝুঁকি কীভাবে পরিচালনা করেন? 

কোনো ট্রেডে প্রবেশ করার আগেই আমি সম্ভাব্য লোকসান সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার চেষ্টা করি। অবস্থান খোলার পর এটি জানার পরিবর্তে, এটি আগে থেকেই হিসাব করা থাকে। এর ফলে লকসান যে সুখকর হয়ে ওঠে তা নয়, তবে এটি মেনে নেওয়া সহজ হয়, কারণ এটি আগে থেকেই পরিকল্পনার অংশ হিসেবে ধরে নেওয়া হয়েছিল। 

আমি কী লাভ করতে পারি সে সম্পর্কে চিন্তা করার আগে, আমি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত তার উপর মনোযোগ দিই। টুলগুলি অবস্থানের প্যারামিটার স্পষ্ট করতে সাহায্য করতে পারে, তবে ট্রেডারকে অবশ্যই তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। 

কোন নিয়মগুলি আপনাকে অতিরিক্ত ট্রেড করা থেকে বিরত থাকতে সাহায্য করে? 

আমার নিয়ম হলো দিনে এক বা দুইটি ট্রেড করা। প্রথমটিতে লোকসান হলে আমি ওই সেশন থেকে সরে যাই এবং হয়তো পরবর্তী সেশনের জন্য আরও সতেজ মন নিয়ে ফিরে আসি। দ্বিতীয়টিতেও লোকসান হলে, সেদিনের মতো ট্রেডিং শেষ। এই বিরতি হতাশা থেকে দ্রুত আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতাকে আটকে দেয়।। 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আপনার ট্রেডিংয়ে কোনো ভূমিকা পালন করে? 

ট্রেডিংয়ের সিদ্ধান্তের জন্য আমি AI-এর উপর খুব বেশি নির্ভর করি না, কারণ প্রাইস অ্যাকশন আমাকে ব্যবহার করার মতো বেশিরভাগ তথ্যই দিয়ে দেয়। তবে প্রতিফলন এবং জবাবদিহিতা সমর্থন করে এমন টুলগুলির আমি মূল্যায়ন করি, যেমন যেগুলি জার্নালের তথ্য সংগঠিত করতে সহায়তা করে। প্রযুক্তি কখনোই বিচারবুদ্ধি ও শৃঙ্খলার প্রয়োজনীয়তাকে দূর করে না। 

আপনি আপনার ট্রেডিং কমিউনিটি থেকে কী শিখেছেন? 

আমি সবচেয়ে বড় যে পরিবর্তন দেখেছি তা হলো প্রত্যাশার ক্ষেত্রে। কিছু মানুষ তাৎক্ষণিক ফলাফল পাওয়ার আশায় আসে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের প্রশ্নগুলি বদলাতে শুরু করে। এক দিনে তারা কতটা আয় করতে পারে তা জিজ্ঞাসা করার বদলে তারা জানতে চায় কীভাবে আরও সুশৃঙ্খল হওয়া যায়। মানুষ যখন ট্রেডিংকে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার হিসেবে দেখতে শুরু করে, তখন আলোচনাগুলি আরও স্বাস্থ্যকর এবং বাস্তবসম্মত হয়ে ওঠে। 

Exness-এর সাথে আপনার সম্পর্ক কীভাবে শুরু হয়েছিল? 

এটা স্বাভাবিকভাবেই গড়ে উঠেছিল, তবে শুরুতে আমি বেশ সতর্ক ছিলাম। এর আগে অন্য একটি ব্রোকারের সাথে আমার একটি খারাপ অভিজ্ঞতা হয়েছিল এবং আমি আমার দর্শকদের সাথে গড়ে তোলা সম্পর্ক ও বিশ্বাসকে সুরক্ষিত রাখতে চেয়েছিলাম। 

Exness যখন আমার সাথে যোগাযোগ করে, তখন আমি সিদ্ধান্ত নেওয়ার আগে প্ল্যাটফর্মটি ব্যবহার করে দেখার জন্য সময় চেয়েছিলাম। আমি স্প্রেড, কার্যকরীকরণ, অর্থ উত্তোলন এবং স্বয়ং প্ল্যাটফর্মটিসহ সামগ্রিক ট্রেডিংয়ের অভিজ্ঞতার দিকে নজর দিয়েছিলাম। আমি চেয়েছিলাম, আমার কমিউনিটিকে আমি যা-ই বলি না কেন, তা যেনকেবল অন্যের কথা পুনরাবৃত্তি করার পরিবর্তে আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে হয়।

সময়ের সাথে সাথে, আমি Exness-কে ট্রেডার কমিউনিটিগুলিকে সমর্থন করতেও দেখেছি। এটি আমার নিজস্ব অগ্রাধিকারগুলির সাথে মিলে গিয়েছিল এবং সেখান থেকেই সম্পর্কের বিকাশ ঘটে। 

Exness টিম প্রো-এর একজন সদস্য হওয়াকে আপনি কীভাবে দেখেন? 

এটি একটি রোমাঞ্চকর সুযোগ, কারণ এটি আমাকে আমার কাজকে স্থানীয় পর্যায় ছাড়িয়ে বিস্তৃত পরিসরে অবদান রাখার সুযোগ করে দেয়। আমি এটিকে ট্রেডারদের শিক্ষিত করা চালিয়ে যাওয়া এবং আমার নিজের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে যে অভিজ্ঞতাগুলো আমাকে সাহায্য করেছিল সেগুলি শেয়ার করার একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখি। 

আমি চাই ট্রেডাররা বুঝুক যে তাদের চ্যালেঞ্জগুলি অনন্য নয়। Exness টিম প্রো-এর মাধ্যমে, আমি আফ্রিকান ট্রেডারদের প্রতিনিধিত্ব করতে এবং বৃহত্তর বৈশ্বিক ট্রেডিং কমিউনিটিতে অবদান রাখার আশা রাখি। 

আপনি আফ্রিকা জুড়ে ট্রেডিংয়ের ভবিষ্যৎকে কীভাবে দেখেন? 

আরও প্ল্যাটফর্ম, শিক্ষাবিদ এবং সহযোগিতার মাধ্যমে পরিবেশটি আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আমি এটিকে ইতিবাচকভাবেই দেখি, কারণ এটি আলোচনা এবং শেখার আরও বেশি সুযোগ তৈরি করে। মার্কেট বড় হওয়ার সাথে সাথে, দৃশ্যমানতার পাশাপাশি ঝুঁকি, শৃঙ্খলা এবং দক্ষতা বিকাশের জন্য প্রয়োজনীয় সময় সম্পর্কে বাস্তবসম্মত নির্দেশনার সমন্বয় ঘটাতে হবে। 

আপনি ট্রেডারদের মনে রাখতে বলবেন এমন একটিমাত্র শিক্ষা কী? 

যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় থাকে, তবে তা হলো শৃঙ্খলা। শৃঙ্খলা দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করে। এটি আপনাকে আপনার পরিকল্পনার অবিচল থাকতে সাহায্য করে, অপ্রয়োজনীয় সিদ্ধান্ত থেকে রক্ষা করে এবং সময়ের সাথে সাথে উন্নতি করতে সহায়তা করে। কৌশল গুরুত্বপূর্ণ, কিন্তু তা অনুসরণ করার শৃঙ্খলা না থাকলে কৌশল তার কাজ করতে পারে না। 


এই নিবন্ধটি বিনিয়োগ বিষয়ক পরামর্শ হিসেবে গণ্য হবে না। অতীতের পারফরম্যান্স ভবিষ্যৎ ফলাফলের নিশ্চয়তা দেয় না। এই নিবন্ধে উপস্থাপিত তথ্য, উপাত্ত, মূল্য এবং মার্কেট পরিস্থিতি প্রকাশের তারিখ অনুযায়ী সঠিক; তবে তা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। আপনার মূলধন ঝুঁকিতে রয়েছে। অনুগ্রহ করে দায়িত্বশীলভাবে ট্রেড করুন।


সম্পর্কিত নিবন্ধসমূহ


সমস্ত নিবন্ধে ফিরে যান